শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে বামরাইল বন্দর ব্যবসায়ীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী জিয়া আমিন রাড়ীর মতবিনিময়

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় বামরাইল বন্দরে বামরাইল বন্দর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনোয়ার হোসেন রাড়ী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়া আমিন রাড়ী।

এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম রাড়ী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ হাওলাদার, বামরাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজা এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল বেপারী। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মোঃ জিয়া আমিন রাড়ী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন সমাজসেবক ও বামরাইল ইউনিয়নের কৃতী সন্তান। বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। এ সময় তিনি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন। এমনকি নিরাপত্তার কারণে তাকে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিতে হয়েছিল বলেও সভায় দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, জিয়া আমিন রাড়ী চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। আসন্ন বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিয়া আমিন রাড়ী বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সহজভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি নির্বাচিত হলে বামরাইল ইউনিয়নের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং রাস্তাঘাটের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।

যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বামরাইল ইউনিয়নকে মাদকমুক্ত করতে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কাজ করবেন।

তিনি আরও বলেন, ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করে জনসেবা করার সুযোগ দেবেন বলে তিনি আশাবাদী। ইউনিয়নের উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদের সব ধরনের সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে বামরাইল বন্দর ব্যবসায়ী সমিতিসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

উজিরপুরে বামরাইল বন্দর ব্যবসায়ীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী জিয়া আমিন রাড়ীর মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream