শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চেয়ারম্যান হয়ে ভাওয়াল ইউনিয়নবাসীর সেবা করতে চান লিটন মাতুব্বর

ফটো প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সেবা করতে চান তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন মাতুব্বর। তরুণ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন লিটন মাতুব্বর। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত মো. হাসেম মাতুব্বরের ছেলে।

নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়ে লিটন মাতুব্বর বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। এ সময় অনেকেই তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। তাঁর ভাষ্য, এলাকার মানুষ দীর্ঘদিন বিভিন্ন প্রার্থীকে দেখেছেন। এখন তাঁরা নতুন ও তরুণ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন এবং নিজেদের প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখছেন। বিভিন্ন এলাকায় গেলে মানুষ তাঁকে উৎসাহিত করছেন এবং দোয়া করছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের প্রতি তিনি আশাবাদী। দীর্ঘদিন ধরে তাঁর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এসব বিবেচনায় দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য কী কী কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে লিটন মাতুব্বর বলেন, নির্বাচিত হলে প্রথমেই মাদকবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে মাদকের বিরুদ্ধে কাজ করছেন। তাঁর লক্ষ্য, ভাওয়াল ইউনিয়নকে মাদকমুক্ত করা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লিটন মাতুব্বর বলেন, আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে নিজেকে চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ইউনিয়নের যেকোনো সমস্যা ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চেয়ারম্যান হয়ে ভাওয়াল ইউনিয়নবাসীর সেবা করতে চান লিটন মাতুব্বর

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream