শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আলীকদমে ২ কোটি ইটের জন্য কাটা হচ্ছে পাহাড়, পোড়ানো হবে ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আলীকদমে ২ কোটি ইটের জন্য কাটা হচ্ছে পাহাড়, পোড়ানো হবে ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ

বান্দরবানের আলীকদমে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তিনটি ইটভাটায় প্রায় দুই কোটি ইট উৎপাদনের প্রস্তুতি চলছে। ভাটার ব্যবস্থাপকদের তথ্য অনুযায়ী, এসব ইট বানাতে প্রায় ২০ লাখ ঘনফুট মাটি এবং ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ পোড়ানোর পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ভাটাগুলোর একটারও বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই।

স্থানীয়দের অভিযোগ, ইটের জন্য মাটি সংগ্রহ করা হচ্ছে পাহাড় ও কৃষিজমি কেটে। ভাটার আশপাশেই পাহাড় কাটা মাটি স্তূপ করে রাখা হচ্ছে। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। ইট ও মাটি পরিবহনে চলা ভারী যানবাহনে স্থানীয় রাস্তাঘাট ভেঙে বড় বড় খানাখন্দ হয়েছে, সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ বাড়ছে।

অভিযোগ রয়েছে, ভাটার ঝুঁকিপূর্ণ কাজে অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, ইটভাটার কালো ধোঁয়া ও রাস্তায় ওড়া ধুলাবালুর কারণে শিশু থেকে প্রবীণ সবাই শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী সরকারি বনাঞ্চলের ২ কিলোমিটার ও পাহাড় বা টিলার পাদদেশের ৫০০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ আলীকদমের এবিএম, ইউবিএম ও এফবিএম নামের তিন ভাটা সংরক্ষিত মাতামুহুরী রেঞ্জ ও তৈন রেঞ্জের মাত্র ৫ থেকে ৬ কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অতীতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে পাহাড় কাটা ও গাছপালা ধ্বংস চললে আলীকদমের প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট হবে। পাহাড়ের মাটি ধসে নদী ও ছড়ায় পলি জমে জলপ্রবাহ ব্যাহত হতে পারে। বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল সংকুচিত হওয়ার পাশাপাশি পর্যটনসম্ভাবনাময় অঞ্চলের সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হবে।

লামা বন বিভাগের ডিএফও মোস্তাফিজুর রহমান জানান, সংরক্ষিত বনের ভেতরে বেআইনি কর্মকাণ্ড হলে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে, তবে বাইরের বিষয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দেখভাল করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরউদ্দিন জানান, অবৈধ তিন ভাটার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। নতুন করে ইট পোড়ানো বা পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

আলীকদমের ইউএনও মনজুর আলম জানান, তিনটি ভাটার একটারও বৈধ লাইসেন্স নেই। অবৈধ ভাটাগুলো দ্রুত উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তরকে ইতোমধ্যে বারবার তাগিদ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আলীকদমে ২ কোটি ইটের জন্য কাটা হচ্ছে পাহাড়, পোড়ানো হবে ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream