অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন-২ (এসআরবি)। তবে খুব কাছাকাছি পৌঁছেও ফোনটি উদ্ধার করতে না পারায় হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি বলেন, আসিফ নজরুলের মোবাইল ফোনটি উদ্ধার করতে খুব কাছাকাছি গিয়েও সফল হতে পারেনি এসআরবি। তবে ফোনটি উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
নয়মুল হাসান জানান, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল। মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেছিলেন তারা। তখন ফোনটি থেকে তাদের দূরত্ব ছিল মাত্র ২২০ মিটার। এরপরও ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
মতামত