আল্লাহ তা’য়ালার অসীম রহমতে প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১ ও ২ জানুয়ারি ২০২৭ ইংরেজি, জুমাবার ও শনিবার চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আখতরাবাদ বায়তুশ শরফ কমপ্লেক্সে পবিত্র মাহফিলে ইছালে ছাওয়াব অনুষ্ঠিত হবে ইনশা'আল্লাহ।
এই পবিত্র মাহফিলে হযরত বড় পীর ছাহেব (রাহ.), আমাদের হযরত কেবলা (রাহ.), শ্রদ্ধেয় হুজুর কেবলা (রাহ.), শ্রদ্ধেয় পীর সাহেব (রাহ.), শ্রদ্ধেয়া আম্মাজান এবং এ দরবারের সকল জান্নাতবাসী আলেম-উলামা, অলি-কুতুব এবং তরিকতপন্থী সকল পরলোকগত ভাইদের রূহের মাগফেরাত কামনায় ইছালে ছাওয়াব করা হবে।
মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-উলামা, পীর-মাশায়েখ, তরিকতপন্থী ভাইসহ ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দরুদ ও সালাম, ওয়াজ-নসিহত এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী এই মাহফিল পরিচালিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে স্ব-বান্ধব এই পবিত্র মাহফিলে শরীক হওয়ার জন্য দ্বীনি দাওয়াত দেওয়া হয়েছে।
সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, আল্লাহ তা’য়ালা যেন এই মাহফিলকে কবুল করেন এবং সকল মরহুমদের রূহে ছাওয়াব পৌঁছে দেন। আমিন।
মতামত