শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দামুড়হুদায় ৯৯৯-এ ফোন পেয়ে ৬-৭ ফুট সরু গর্তে পড়ে যাওয়া গরু উদ্ধার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দামুড়হুদায় ৯৯৯-এ ফোন পেয়ে ৬-৭ ফুট সরু গর্তে পড়ে যাওয়া গরু উদ্ধার

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৬ থেকে ৭ ফুট গভীর একটি সরু গর্তে পড়ে যাওয়া গরুকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার আরামডাঙ্গা এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আরামডাঙ্গা গ্রামের ৬-৭ ফুট গভীর একটি সরু গর্তে অসাবধানতাবশত গরুটি পড়ে যায়। গর্তটি বেশ সরু ও গভীর হওয়ায় স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করেও গরুটিকে ওপরে তুলতে ব্যর্থ হন। পরে উপায়ান্তর না দেখে স্থানীয়দের একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান।

খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় বিশেষ কৌশলে সফলভাবে গরুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর গরুটিকে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শনা ফায়ার সার্ভিসের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গরুর মালিকসহ স্থানীয় এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


দামুড়হুদায় ৯৯৯-এ ফোন পেয়ে ৬-৭ ফুট সরু গর্তে পড়ে যাওয়া গরু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৬ থেকে ৭ ফুট গভীর একটি সরু গর্তে পড়ে যাওয়া গরুকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার আরামডাঙ্গা এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আরামডাঙ্গা গ্রামের ৬-৭ ফুট গভীর একটি সরু গর্তে অসাবধানতাবশত গরুটি পড়ে যায়। গর্তটি বেশ সরু ও গভীর হওয়ায় স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করেও গরুটিকে ওপরে তুলতে ব্যর্থ হন। পরে উপায়ান্তর না দেখে স্থানীয়দের একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান।

খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় বিশেষ কৌশলে সফলভাবে গরুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর গরুটিকে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শনা ফায়ার সার্ভিসের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গরুর মালিকসহ স্থানীয় এলাকাবাসী।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream