শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়া রবির বাজারে "ক্যাফে ফান ডু রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্ভোধনে অভিনেতা মুরাদ

কুলাউড়া উপজোলার ঐতিহ্যেবাহী দক্ষিন রবির বাজারে উদ্ভোধন হল " ক্যাফে ফান ডু রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার " 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বেলাল আহমদ মুরাদ, উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান।

অভিনেতা বেলাল আহমদ মুরাদ তার বক্তব্যে বলেন--

 ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে এজন্য পড়া শোনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণরা দেশের আগামীর নেতৃত্ব দেবে। নিজেকে দক্ষ করে তুললে দেশ ও প্রবাসে স্বাবলম্বী হওয়া সম্ভব। সামাজিক মাধ্যমসহ বাস্তব জীবনে সমাজের উন্নয়নে অভিনয়ের পাশাপাশি নিজেকে নিয়োজিত রেখেছি। সিলেটের আলী আমজদের ঘড়ির কারণে আপনাদের এলাকাসহ বৃহত্তর সিলেটের সারা বিশ্বে পরিচিতি রয়েছে। রবিরবাজারের ক্যাফে ফান-ডু কুলাউড়ার একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে একদিন।

১২ নভেম্বর রাতে দক্ষিণ রবিরবাজারে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মোহাইমিন এর প্রতিষ্ঠিত উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন করা হয়। ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন শেষে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেন বেলাল আহমদ মুরাদসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি আব্দুল হাই সেলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাজন আহমদ, তরুণ উদ্যোক্তা আনোয়ার হোসেন ইমু, লংলা ইউনাইটেডের সভাপতি ও তরুণ সমাজসেবক নওয়াব আলী হাসিব খান, ব্যবসায়ী জুনেদ আহমদ, জাহিদ হাসান নুপুর, জুবের আহমদ প্রমুখ।

এর আগে ১১ নভেম্বর সন্ধ্যায় উক্ত রেস্তোরার উদ্বোধন উপলক্ষে প্রথম পর্বে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উল্লেখ্য যে, অভিজ্ঞ শেফ ও স্টাফ দ্বারা পরিচালিত এই রেস্তোরা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে। চাইনিজ ও বাংলা খাবারের পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে ক্যাফে ফান-ডুতে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কুলাউড়া রবির বাজারে "ক্যাফে ফান ডু রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্ভোধনে অভিনেতা মুরাদ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

কুলাউড়া উপজোলার ঐতিহ্যেবাহী দক্ষিন রবির বাজারে উদ্ভোধন হল " ক্যাফে ফান ডু রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার " 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বেলাল আহমদ মুরাদ, উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান।

অভিনেতা বেলাল আহমদ মুরাদ তার বক্তব্যে বলেন--

 ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে এজন্য পড়া শোনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণরা দেশের আগামীর নেতৃত্ব দেবে। নিজেকে দক্ষ করে তুললে দেশ ও প্রবাসে স্বাবলম্বী হওয়া সম্ভব। সামাজিক মাধ্যমসহ বাস্তব জীবনে সমাজের উন্নয়নে অভিনয়ের পাশাপাশি নিজেকে নিয়োজিত রেখেছি। সিলেটের আলী আমজদের ঘড়ির কারণে আপনাদের এলাকাসহ বৃহত্তর সিলেটের সারা বিশ্বে পরিচিতি রয়েছে। রবিরবাজারের ক্যাফে ফান-ডু কুলাউড়ার একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে একদিন।

১২ নভেম্বর রাতে দক্ষিণ রবিরবাজারে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মোহাইমিন এর প্রতিষ্ঠিত উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন করা হয়। ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন শেষে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেন বেলাল আহমদ মুরাদসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি আব্দুল হাই সেলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাজন আহমদ, তরুণ উদ্যোক্তা আনোয়ার হোসেন ইমু, লংলা ইউনাইটেডের সভাপতি ও তরুণ সমাজসেবক নওয়াব আলী হাসিব খান, ব্যবসায়ী জুনেদ আহমদ, জাহিদ হাসান নুপুর, জুবের আহমদ প্রমুখ।

এর আগে ১১ নভেম্বর সন্ধ্যায় উক্ত রেস্তোরার উদ্বোধন উপলক্ষে প্রথম পর্বে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উল্লেখ্য যে, অভিজ্ঞ শেফ ও স্টাফ দ্বারা পরিচালিত এই রেস্তোরা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে। চাইনিজ ও বাংলা খাবারের পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে ক্যাফে ফান-ডুতে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream