`দাবী মোদের একটাই, বারোমাসি রাস্তা চাই' স্লোগানে সংযোগ,সুরক্ষা ও টেঁকসই উন্নয়নে চাই মধ্যনগর কলমাকান্দা সড়ক।মধ্যনগর উপজেলা থেকে কলমাকান্দা উপজেলার উন্নত যোগাযোগের জন্য প্রয়োজনীয় ব্রীজ,কালভার্ট নির্মাণ করে, পানি প্রবাহের পথ রেখে জনগুরুত্বপূর্ণ ওলওয়েদার সড়কের দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরে এলাকাবাসীর বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ই নভেম্বর শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় মধ্যনগর আখড়া সংলগ্ন মধ্যনগর কলমাকান্দার মেঠোপথে দুই উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন অংশনেন তীরবর্তী গ্রামের বাসিন্দা,দুই উপজেলার যানবাহন শ্রমিক,রাজনৈতিক ব্যক্তিত্ব,সাংবাদিক,শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার জনমানুষ।
"দাবী মোদের একটাই-বারোমাসি রাস্তা চাই"এই প্রতিপাদ্যে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন কারীদের বক্তব্যে বেড়িয়ে আসে মধ্যনগর ও কলমাকান্দা এইদুই উপজেলার মধ্যে রয়েছে ব্যবসায়িক,সামাজিক,আত্বীয়তা সহ বিভিন্ন আঙ্গিকের সম্পৃক্ততা।
সেই ধারাবাহিকতায় শিক্ষার্থী,ব্যবসায়ী,মধ্যনগরের পশ্চিমাঞ্চলের বাসিন্দা নিরাপদ যাতায়াত বজায় রাখতে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির স্থায়ী করণ বা বারোমাসি নির্মাণ করা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে।পরিবেশের ভারসাম্য বজায়,খালভার্ড নির্মান ও পানির প্রবাহ বজায় মধ্যনগর আখড়া ঘাট থেকে গলহা পর্যন্ত অলওয়েদার রাস্তা নির্মানের দাবী করা হয়।দীর্ঘদিনের দাবি শুধুমাত্র ৫কিলোমিটার রাস্তা সল্প খরচেই সামান্য ২/৫ফিট মাটি ভরাট করলেই নির্মাণ হবে স্থায়ী সড়ক।কমবে দুর্ভোগ, রাজধানী ও নেত্রকোনা জেলার সাথে তৈরী হবে যোগাযোগের নিরপদ সম্পৃক্ততা।সেই লক্ষ্যে কলমাকান্দার কৃতিসন্তান বাংলাদেশ ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল ও সুনামগঞ্জ এক আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সুদৃষ্টির সহিত বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশনেয়া লোকজন।
এসময় জনস্বার্থে রাস্তা নির্মানের দাবিতে বক্তব্য সহ উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল বাসার,যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া,সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন,স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার,ডাঃমুক্তাধীর হোসেন সুজন,কবি অসীম সরকার,হাওর পাড়ের কৃষক প্রনয় সরকার,অটো চালক কাজল সরকার,শরীফ আহমেদ,শিক্ষক সুব্রত সরকার নন্দন,রাইসূল ইসলাম তপু ও স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয় প্রমুখ।
মতামত