বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২০ নভেম্বর সদরপুরে ওয়াজ মাহফিল, প্রস্তুতি শুরু আয়োজকদের

ফরিদপুরের সদরপুরে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ১৬তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারত, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাহালুল মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল কবির নিরবসহ ওলামায়ে কেরাম ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর শুক্রবার সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলী। প্রধান আলোচক হিসেবে থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল আমিন। এ ছাড়া প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ইসলামিক কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক।

অন্যান্য আলোচকের মধ্যে রয়েছেন, ভারতের মাওলানা ইবাদুর রহমান মাযহারী, মাওলানা মিজানুর রহমান ফরিদী, মুফতি আল আমিন যুক্তিবাদী, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মহিউদ্দিন খান আযাদী ও মাওলানা আমির হোসেন।

মাহফিলে সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুন্সী ইশারত। পরিচালনায় থাকবেন মাওলানা রাশেদুল ইসলাম এবং আরজগুজারে থাকবেন মাওলানা ইয়াসিন আরাফাত।

আয়োজকরা জানান, মাহফিল সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২০ নভেম্বর সদরপুরে ওয়াজ মাহফিল, প্রস্তুতি শুরু আয়োজকদের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream