গত ৪ বছর আগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নাধীন আমবাটি গ্রামের আব্দুল কালামের একমাত্র ছেলে মোঃ হাবিবুর (৩২) এর সঙ্গে মনি (২৩ আনুমানিক) পিতা আঃসাত্তার,সারইল,মধইল পত্নীতলা, নওগাঁ, তাদের ঐ সময় মহা ধূমধাম করে বিয়ে হয়েছিল। তাদের কোলে এসেছে ফুটফুটে আলামিন।
( প্রায় ৩ বছর) গত সমবার(০৯/১১/২৬) নজিপুুর ব্র্যাক অফিসে তাদের মাঝে ছাড়াছাড়ি বা তালাক হয়ে যায়। ছবিতে উল্লেখিত আলামিন( প্রায় ৩) তার দাদার কোলে এসেছে অদ্যই ১২/১১/২৬ সকালে আমবাটি মোড়ের পুরনো পল্লী ডাক্তার ' রবি ডাক্তারের চেম্বারে।
দাদা আবুল কালাম আফসোস নিয়ে বললেন,এই ৩ বছর বয়সী বাচ্চাকে রেখে তার মা ক্যামনে যেতে পারলো--?
এই সময় এখানে উপস্থিত কয়েকজন শিশু আলামিন কে প্রশ্ন করলেন,বাবু তোমার আম্মু তোমাকে কি মারে -?? আলামিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়।আর একজন মহিলা প্রশ্ন করলেন, কিভাবে মারে বাবু-? আলামিন বাবু হাত উঁচিয়ে দেখিয়ে দেয় যে,ওর মা ওকে ক্যামনে মারতো।
এই দৃশ্য দর্শনে তখন অনেকের চোখে জল এসে যায়।
এতটিকুন সন্তান রেখে তালাক নেয়া বা দেয়া হয়তো বা সঠিক হতেও পারে। কিন্তু মায়ের আদর, শ্নেহ,মমতায় ঐ আলামিনের শুন্যতা রয়ে গেলো না কী।
মতামত