বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী,  মহানগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে  স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল,ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৩০ টি ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে  এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্যারের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম আবারো শুরু করা হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন,  নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিস্কার, ড্রেন পরিষ্কার, ড্রেনে লার্ভিসাইড স্প্রেসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream