বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতভর পৌর এলাকার শাহেদনগর বেপারী পাড়া, চর রায়পুর ওয়াবদা ও সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের শাহেদনগর বেপারী পাড়া মহল্লার মৃত পানু ব্যাপারীর ছেলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন বেপারী (৫২), সিরাজগঞ্জ পৌরসভার চর রায়পুর ওয়াবদা মহল্লার মৃত হবিবুর রহমান শেখের ছেলে ১৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মো: শাহ আলম (৫২) এবং সদর উপজেলার সয়দাদবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ হোসেন (৫০)।

সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। নভেম্বর মাসের শুরু ১২ তারিখ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানিয়েছেন। #

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতভর পৌর এলাকার শাহেদনগর বেপারী পাড়া, চর রায়পুর ওয়াবদা ও সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের শাহেদনগর বেপারী পাড়া মহল্লার মৃত পানু ব্যাপারীর ছেলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন বেপারী (৫২), সিরাজগঞ্জ পৌরসভার চর রায়পুর ওয়াবদা মহল্লার মৃত হবিবুর রহমান শেখের ছেলে ১৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মো: শাহ আলম (৫২) এবং সদর উপজেলার সয়দাদবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ হোসেন (৫০)।

সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। নভেম্বর মাসের শুরু ১২ তারিখ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানিয়েছেন। #


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream