বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার ৫ পিস ইয়াবা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার ৫ পিস ইয়াবা
ছবি: প্রতিবেদক

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী রয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণে ২ জন, মতলব উত্তরে ৬ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ৩ জন এবং কচুয়া থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ৯ জন, হাইমচর থানা-পুলিশ ১ জন এবং ফরিদগঞ্জ থানা-পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ৩ জন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, কিশোর অপরাধ ও গ্যাং-সংক্রান্ত তৎপরতা প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার ৫ পিস ইয়াবা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream