মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ২



ডোমারে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ২
ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে ডোমার থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা এবং অপরজনের কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার উত্তর চাঁন্দখানা জুম্মাপাড়া এলাকার মো. মোসলেমের ছেলে মো. নাজিম (২৫) এবং পূর্ব খাটুরিয়া জাল্লির মোড় এলাকার মৃত মেহেদী হাসানের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০)।

পুলিশ জানায়, নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে নাজিমের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা এবং সাজ্জাদ হোসেনের কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ডোমারে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে ডোমার থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা এবং অপরজনের কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার উত্তর চাঁন্দখানা জুম্মাপাড়া এলাকার মো. মোসলেমের ছেলে মো. নাজিম (২৫) এবং পূর্ব খাটুরিয়া জাল্লির মোড় এলাকার মৃত মেহেদী হাসানের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০)।

পুলিশ জানায়, নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে নাজিমের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা এবং সাজ্জাদ হোসেনের কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream