মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে কিশোরের ছুরিকাঘাতে তরুণী আহত

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় প্রকাশ্য নিজ বাড়ির সামনে দারানো অবস্থায়  এক কিশোরের ছুরিকাঘাতে এক তরুণী আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ক্রিসেন্ট ক্লাবের গলির ভেতরে, ওই তরুণীর বাসার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে ওই তরুণীর বাসার সামনে এক কিশোর তাকে ছুরিকাঘাত করে। হঠাৎ এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত কিশোর বর্তমান  শহরের মজমপুর এলাকায় বসবাস করেন। এর আগে সে জেলা স্কুলের সামনের একটি গলিতে বসবাস করত বলে জানা গেছে। তবে কী কারণে ওই তরুণীর ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে কিশোরের ছুরিকাঘাতে তরুণী আহত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় প্রকাশ্য নিজ বাড়ির সামনে দারানো অবস্থায়  এক কিশোরের ছুরিকাঘাতে এক তরুণী আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ক্রিসেন্ট ক্লাবের গলির ভেতরে, ওই তরুণীর বাসার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে ওই তরুণীর বাসার সামনে এক কিশোর তাকে ছুরিকাঘাত করে। হঠাৎ এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত কিশোর বর্তমান  শহরের মজমপুর এলাকায় বসবাস করেন। এর আগে সে জেলা স্কুলের সামনের একটি গলিতে বসবাস করত বলে জানা গেছে। তবে কী কারণে ওই তরুণীর ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream