মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোয়ালন্দে ওয়াইফাই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চাঁদা দাবির অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়াইফাই ব্যবসার লাইন ও চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানজিল, রাশেদুল আমিন ও শাহিনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আহতের স্বজন। হামলায় তাঁর শরীরে ২৬টি সেলাই দিতে হয়েছে।

গত ৬ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ব্রীজের ওপর এ ঘটনা ঘটে। আহত শহিদুল উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতব্বর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে মোটরসাইকেলযোগে মকবুলের দোকানের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন তাঁর গতিরোধ করেন। এরপর তাঁরা ওয়াইফাই ব্যবসার জন্য এক লাখ টাকা চাঁদা এবং নিজেদের পছন্দ অনুযায়ী ৪০টি ইন্টারনেট সংযোগ দাবি করেন। রাজি না হওয়ায় তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর পকেট থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

রোববার (৮ নভেম্বর) আহতের স্বজন ও মামলার বাদী শাকিব শেখ রাজবাড়ীর আদালতে মামলাটি করেন। আসামিরা হলেন উজানচরের শ্রীকান্ত পাড়া লেকপার মসজিদসংলগ্ন এলাকার বাবুর ছেলে তানজিল (২৮), আমজাদের ছেলে রাশেদুল আমিন (২৬) ও মৃত আ. ছামাদের ছেলে মো. শাহিন (৪০)। আদালত মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আহত শহিদুল বলেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বাদী শাকিব শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর দুলাভাইকে মারধরের শিকার হতে দেখেন। উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাঁকে দুই-তিনবার টেনে নিয়ে আবারও মারধর করেন। অন্যদিকে আহতের চাচাতো ভাই জিয়াউর রহমানের অভিযোগ, অভিযুক্তরা এর আগেও তাঁর ভাইকে আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়েছিলেন।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বর্ণা মন্ডল জানান, শহিদুলের মাথা, গলা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. খালেদ পাভেল মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় চাঁদা দাবি, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। আদালত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গোয়ালন্দে ওয়াইফাই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream