মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং না করার দায়ে এসব জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন, রায়পুরা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স খন্দকার মিষ্টান্ন ভান্ডারের ঘি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় সংশ্লিষ্ট আইনের ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া মেসার্স নিউ শ্রুতি স্বর্ণ শিল্পালয়ের ব্যবহৃত ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পিং না থাকায় সংশ্লিষ্ট আইনের ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স আব্দুর রহিম ভ্যারাইটিজ স্টোরে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও কেক বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করায় প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট আইনের ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) কাজী সাখাওয়াত হোসেন মনি।

অভিযান সংশ্লিষ্টরা জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং না করার দায়ে এসব জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন, রায়পুরা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স খন্দকার মিষ্টান্ন ভান্ডারের ঘি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় সংশ্লিষ্ট আইনের ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া মেসার্স নিউ শ্রুতি স্বর্ণ শিল্পালয়ের ব্যবহৃত ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পিং না থাকায় সংশ্লিষ্ট আইনের ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স আব্দুর রহিম ভ্যারাইটিজ স্টোরে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও কেক বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করায় প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট আইনের ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) কাজী সাখাওয়াত হোসেন মনি।

অভিযান সংশ্লিষ্টরা জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream