মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সন্ত্রাস কর্মকাণ্ডের সন্দেহে বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সন্ত্রাস কর্মকাণ্ডের সন্দেহে বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাস কর্মকাণ্ডের সন্দেহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়াকে আটক করেছে বাকৃবি শাখা ছাত্রদল। 

মঙ্গলবার(১০ নভেম্বর) বাকৃবির আব্দুল জব্বার মোড়ে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে প্রক্টর অফিসে তাকে সপর্দ করে শাখা ছাত্রদল।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মোঃ শাফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ. এম. শোয়াইব সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর বাকৃবির জব্বারের মোর এলাকায় উক্ত ছাত্রলীগ নেতার চলাচল লক্ষ করা যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কাছে ডাকলে সে কিছুটা ঘাবড়িয়ে যায় এবং আবোলতাবোল উত্তর দিতে থাকে। পরবর্তীতে তাহলে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাস মূলক কার্যক্রম চলমান। সেই ধারাবাহিকতায় বাকৃবিতেও তারা চেষ্টা চালাচ্ছে। যেমনটা গতকাল রাতে তারা করেছে। এসবের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সোচ্চার। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রক্টরিয়াল বডি কাজ করে যাচ্ছে। আজকে যখন দুপুরের দিকে ঘটনা সম্পর্কে জানতে পেলাম সাথে সাথে অভিযুক্তকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হলো। এখানে সে লিখিত দেয় যে সে কোনো ধরণের সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


সন্ত্রাস কর্মকাণ্ডের সন্দেহে বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাস কর্মকাণ্ডের সন্দেহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়াকে আটক করেছে বাকৃবি শাখা ছাত্রদল। 

মঙ্গলবার(১০ নভেম্বর) বাকৃবির আব্দুল জব্বার মোড়ে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে প্রক্টর অফিসে তাকে সপর্দ করে শাখা ছাত্রদল।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মোঃ শাফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ. এম. শোয়াইব সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর বাকৃবির জব্বারের মোর এলাকায় উক্ত ছাত্রলীগ নেতার চলাচল লক্ষ করা যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কাছে ডাকলে সে কিছুটা ঘাবড়িয়ে যায় এবং আবোলতাবোল উত্তর দিতে থাকে। পরবর্তীতে তাহলে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাস মূলক কার্যক্রম চলমান। সেই ধারাবাহিকতায় বাকৃবিতেও তারা চেষ্টা চালাচ্ছে। যেমনটা গতকাল রাতে তারা করেছে। এসবের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সোচ্চার। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রক্টরিয়াল বডি কাজ করে যাচ্ছে। আজকে যখন দুপুরের দিকে ঘটনা সম্পর্কে জানতে পেলাম সাথে সাথে অভিযুক্তকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হলো। এখানে সে লিখিত দেয় যে সে কোনো ধরণের সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নেই।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream