মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খাগড়াছড়িতে প্রথম ট্রেজারি ভবনের উদ্বোধন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খাগড়াছড়িতে প্রথম ট্রেজারি ভবনের উদ্বোধন
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত চারতলা বিশিষ্ট ট্রেজারি ভবনের উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নবনির্মিত ভবনটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া। তিনি বলেন, দেশের ৬৩টি জেলায় ট্রেজারি ভবন থাকলেও খাগড়াছড়িতে এ ধরনের ভবন এবারই প্রথম নির্মিত হয়েছে। জেলা প্রশাসকের একান্ত প্রচেষ্টায় দীর্ঘদিনের সমস্যার সমাধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। নতুন ভবনের কার্যক্রম শুরুর ফলে জেলার মানুষ আরও সহজে ও দ্রুত ট্রেজারিসংক্রান্ত সেবা পাবেন।

এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোমানা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : খাগড়াছড়ি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


খাগড়াছড়িতে প্রথম ট্রেজারি ভবনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত চারতলা বিশিষ্ট ট্রেজারি ভবনের উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নবনির্মিত ভবনটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া। তিনি বলেন, দেশের ৬৩টি জেলায় ট্রেজারি ভবন থাকলেও খাগড়াছড়িতে এ ধরনের ভবন এবারই প্রথম নির্মিত হয়েছে। জেলা প্রশাসকের একান্ত প্রচেষ্টায় দীর্ঘদিনের সমস্যার সমাধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। নতুন ভবনের কার্যক্রম শুরুর ফলে জেলার মানুষ আরও সহজে ও দ্রুত ট্রেজারিসংক্রান্ত সেবা পাবেন।

এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোমানা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream