মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাহস থাকলে দেশে আসেন -মাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাহস থাকলে দেশে আসেন -মাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত

আগুন সন্ত্রাস আওয়ামী লীগের ইতিহাস। সাহস থাকলে দেশে আসেন, জনগণ মূল্যায়ন নাকি অন্য কিছু করে, তা পরে দেখেন। আগুন সন্ত্রাস বাদ দেন, জ্বালাও-পোড়াও করতে উসকানি দিয়েন না বলে মন্তব্য করেছেন মাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।  মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। 

এ সময় তিনি আরো বলেন, ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন। পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন লাগানো ও মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে কীভাবে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার, তা করছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ আরও অনেকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


সাহস থাকলে দেশে আসেন -মাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

আগুন সন্ত্রাস আওয়ামী লীগের ইতিহাস। সাহস থাকলে দেশে আসেন, জনগণ মূল্যায়ন নাকি অন্য কিছু করে, তা পরে দেখেন। আগুন সন্ত্রাস বাদ দেন, জ্বালাও-পোড়াও করতে উসকানি দিয়েন না বলে মন্তব্য করেছেন মাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।  মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। 

এ সময় তিনি আরো বলেন, ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন। পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন লাগানো ও মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে কীভাবে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার, তা করছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ আরও অনেকে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream