মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি অন্নে অন্নকূট মহোৎসব

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১ হাজার ৫০ কেজি চালের অন্ন ও সহস্রাধিক পদের নিরামিষ ব্যঞ্জন দিয়ে প্রতীকী গোবর্ধন পর্বত তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। পরে ভোগ মিশ্রণের মাধ্যমে প্রায় ৩০ হাজার ভক্ত-অনুরাগীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার উত্তরসুর এলাকার শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনে তৃতীয়বারের মতো এ মহোৎসবের আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে অন্ন দিয়ে তৈরি করা হয় বিশাল আকৃতির গোবর্ধন পর্বত। এর চারপাশে প্লাস্টিক ও মাটির পাত্রে সাজানো হয় সহস্রাধিক পদের নিরামিষ তরকারি,মিষ্টান্ন ও ফলমূল। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদনের পর বেলা সোয়া ১টা থেকে এক ঘণ্টা ভক্তদের জন্য ভোগ প্রদক্ষিণের সুযোগ রাখা হয়। পরে দুপুর ২টা থেকে শুরু হয় প্রসাদ বিতরণ।

এ সময় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের স্থান থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে আশ্রম প্রাঙ্গণে।

উৎসবে আসা মৌসুমি গোস্বামী বলেন, “এই মন্দিরে তৃতীয়বারের মতো অন্নকূট উৎসব হচ্ছে। উৎসবটি দেখতে এসেছি। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। মন্দিরের সৌন্দর্য ও পবিত্রতা এতটাই মনোমুগ্ধকর যে মন-প্রাণ জুড়িয়ে যায়।”

আয়োজকেরা জানান,গোবর্ধন পূজার অংশ হিসেবে গোবর্ধন পর্বতের প্রতীকী রূপে অন্ন ও নানা ধরনের খাদ্যসামগ্রী দিয়ে পাহাড় তৈরি করে শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী,একসময় বৃন্দাবনবাসীকে প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। পৌরাণিক সেই ঘটনাকে স্মরণ করেই গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব পালিত হয়ে আসছে।

শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, “অন্নকূট উপলক্ষে ১ হাজার ৫০ কেজি চালের অন্ন রান্না করা হয়েছে। এ ছাড়া প্রায় সহস্রাধিক বাটিতে বিভিন্ন পদের তরকারি,মিষ্টিজাতীয় খাবার ও ফল রাখা হয়েছিল। এ আয়োজন বাস্তবায়নে অনেকেই সহযোগিতা করেছেন। তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। প্রায় ৩০ হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন রাখা হয়েছিল। উৎসবে প্রচুর ভক্ত-অনুরাগীর সমাগম হয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি অন্নে অন্নকূট মহোৎসব

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream