বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একই ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে একই এলাকা থেকে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শ্রী বেনু চন্দ্র শীলের মৃত পূর্ণ চন্দ্র শীলের ছেলে বেনু চন্দ্র শীলের একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরের ভেতর থেকে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভবানীপুর এলাকার শ্রী মানিক চন্দ্র শীল (৪৩)দেবীপুর সেনপাড়া এলাকার শ্রী মিলন চন্দ্র সেন (২৭)দেবীপুর মন্দিরপাড়া এলাকার মো. বিপ্লব মিয়া (২৫) এবং ভবানীপুর হাতিবান্ধা এলাকার মো. তৈয়ব আলী (৪৮)। তারা সবাই নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একই ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে একই এলাকা থেকে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শ্রী বেনু চন্দ্র শীলের মৃত পূর্ণ চন্দ্র শীলের ছেলে বেনু চন্দ্র শীলের একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরের ভেতর থেকে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভবানীপুর এলাকার শ্রী মানিক চন্দ্র শীল (৪৩)দেবীপুর সেনপাড়া এলাকার শ্রী মিলন চন্দ্র সেন (২৭)দেবীপুর মন্দিরপাড়া এলাকার মো. বিপ্লব মিয়া (২৫) এবং ভবানীপুর হাতিবান্ধা এলাকার মো. তৈয়ব আলী (৪৮)। তারা সবাই নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream