বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিখোঁজের ৬ দিন পর শশুর বাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিখোঁজের ৬ দিন পর শশুর বাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর শশুর বাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের চয় দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিক দল নেতার মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি (চৌকিদার বাড়ি) থেকে তাঁর মরদেহ পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়।

নিহত রাসেল উপজেলার নোয়াখলা ইউনিয়নের পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন। তিনি শিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে তাঁর বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান।

এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা।

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

সরজমিনে গিয়ে সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত পুঁতে রাখা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিখোঁজের ৬ দিন পর শশুর বাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream