বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মাহবুব আলম নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারুর মোড় এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহবুব আলম উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি হরিণচড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মাহবুব আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডোমারে জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মাহবুব আলম নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারুর মোড় এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহবুব আলম উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি হরিণচড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মাহবুব আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream