বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশ সিরিজের আগে পেস আক্রমণ নিয়ে চিন্তায় দক্ষিণ আফ্রিকা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিংয়ে বেশ উন্নতি হয়েছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের মতো পেসাররা এখন প্রতিপক্ষ দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। তাই বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের আগে টাইগারদের পেস আক্রমণ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সিরিজ খেলতে গতকাল বিকেলে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আগামী ১৫ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।

সিরিজ শুরুর আগেই বাংলাদেশের পেসারদের মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। তাসকিন, হাসান ও শরীফুলদের সামলানো যে সহজ হবে না, তা ভালোভাবেই বুঝতে পারছে প্রোটিয়া দল।

বাভুমা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হাইভেল্ডে খেলতে হবে। এই কন্ডিশনে প্রথমে বোলিং করা কতটা সহায়ক, তা আমাদের জানা আছে। আমার মনে হয়, প্রথমে বোলিং করার ক্ষেত্রে তাদের ভালো কিছু শক্তির জায়গা রয়েছে। তাই ব্যাটিংয়ের দিক থেকে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। মানসিকভাবেও কোনো বিষয় বা সুযোগকে হালকাভাবে নেওয়া যাবে না।’

বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাভুমা, ‘বর্তমান ক্রিকেটে বিশ্বের কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। যেকোনো দিন যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা চাই না, অপ্রস্তুত অবস্থায় মাঠে নামতে হোক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা যথাযথ প্রস্তুতি নেব। তবে কোনোভাবেই তাদের হালকাভাবে দেখব না।’

এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে না থাকলেও সে সিরিজের স্মৃতিচারণ করলেন বাভুমা। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজটি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও ওই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। দলের অনভিজ্ঞ খেলোয়াড় টনি, কাভেরিমি, ভিয়ান মুল্ডার ও সেন মুথুসামি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং দলের জন্য দারুণ অবদান রেখেছে।’

বাভুমা আরও যোগ করেন, ‘আমি তখন চোটের কারণে খেলতে পারিনি। তবে ওয়েইন সোস ও এইডেনের পারফরম্যান্স, বিশেষ করে এইডেন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তা ছিল দারুণ। আমরা জানি, উপমহাদেশের মাটিতে খেলা কখনোই সহজ নয়। কিন্তু সেখানে গিয়ে আমরা যেভাবে আধিপত্য বিস্তার করা প্রয়োজন ছিল, সেভাবেই খেলেছি। আমার মনে হয়, ওই পারফরম্যান্স দলের মানসিকতায় বড় পরিবর্তন এনেছিল। একই সঙ্গে সেখানে পাওয়া আত্মবিশ্বাস ও ইতিবাচক ধারাবাহিকতা দলের মধ্যে নতুন গতিশীলতা তৈরি করেছিল।’

বিষয় : বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট খেলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজের আগে পেস আক্রমণ নিয়ে চিন্তায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream