বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে পদচ্যুত করার প্রচেষ্টা আটকে দিলেন রিপাবলিকানরা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে পদচ্যুত করার প্রচেষ্টা আটকে দিলেন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত এক ভোটের মাধ্যমে অভিশংসনের প্রস্তাবটি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ফলে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেতৃত্বে হেগসেথকে পদ থেকে সরানোর উদ্যোগ আপাতত থেমে গেছে।

ভোটে প্রস্তাবটির পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। রিপাবলিকানদের মধ্যে একমাত্র থমাস ম্যাসি প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।

এই সিদ্ধান্তের ফলে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিশংসন অভিযোগ নিয়ে এখনই চূড়ান্ত ভোট হচ্ছে না। বরং প্রক্রিয়াটি আরও দীর্ঘ করার সুযোগ পেলেন রিপাবলিকানরা।

ভোটাভুটির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার ডেমোক্র্যাটদের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে! একজন প্রধান পরাজিত ব্যক্তি থমাস ম্যাসি ছাড়া প্রতিটি রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন।’

ম্যাসির প্রস্তাবিত অভিশংসন সনদে পেন্টাগন প্রধানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ শুরু করা এবং মাদক পাচারকারী সন্দেহে নৌযানে বিচারবহির্ভূত হামলা চালানোর আটটি পৃথক অভিযোগ আনা হয়।

এই অভিশংসন প্রস্তাবকে হেগসেথ ‘নাশকতা’ এবং ‘ফার্স’ বা প্রহসন বলে আখ্যায়িত করেছেন, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

পেন্টাগন প্রধানের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং যুদ্ধের অগ্রগতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিদায়ী রিপাবলিকান সেনেটর জনি আর্নস্ট বলেন, ‘যুদ্ধ যেভাবে এগোচ্ছে সে বিষয়ে তিনি কি সত্যি বলছেন?’

ভোটাভুটির ফলাফল যাই হোক না কেন, মার্কিন সেনেটে হেগসেথকে দোষী সাব্যস্ত করা অসম্ভব বলে মনে করা হচ্ছিল, কারণ সেখানে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন এবং ৫৩টি আসন নিয়ে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে।

সূত্র: আল জাজিরা

বিষয় : বিশ্ব সংবাদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে পদচ্যুত করার প্রচেষ্টা আটকে দিলেন রিপাবলিকানরা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত এক ভোটের মাধ্যমে অভিশংসনের প্রস্তাবটি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ফলে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেতৃত্বে হেগসেথকে পদ থেকে সরানোর উদ্যোগ আপাতত থেমে গেছে।

ভোটে প্রস্তাবটির পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। রিপাবলিকানদের মধ্যে একমাত্র থমাস ম্যাসি প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।

এই সিদ্ধান্তের ফলে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিশংসন অভিযোগ নিয়ে এখনই চূড়ান্ত ভোট হচ্ছে না। বরং প্রক্রিয়াটি আরও দীর্ঘ করার সুযোগ পেলেন রিপাবলিকানরা।

ভোটাভুটির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার ডেমোক্র্যাটদের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে! একজন প্রধান পরাজিত ব্যক্তি থমাস ম্যাসি ছাড়া প্রতিটি রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন।’

ম্যাসির প্রস্তাবিত অভিশংসন সনদে পেন্টাগন প্রধানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ শুরু করা এবং মাদক পাচারকারী সন্দেহে নৌযানে বিচারবহির্ভূত হামলা চালানোর আটটি পৃথক অভিযোগ আনা হয়।

এই অভিশংসন প্রস্তাবকে হেগসেথ ‘নাশকতা’ এবং ‘ফার্স’ বা প্রহসন বলে আখ্যায়িত করেছেন, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

পেন্টাগন প্রধানের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং যুদ্ধের অগ্রগতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিদায়ী রিপাবলিকান সেনেটর জনি আর্নস্ট বলেন, ‘যুদ্ধ যেভাবে এগোচ্ছে সে বিষয়ে তিনি কি সত্যি বলছেন?’

ভোটাভুটির ফলাফল যাই হোক না কেন, মার্কিন সেনেটে হেগসেথকে দোষী সাব্যস্ত করা অসম্ভব বলে মনে করা হচ্ছিল, কারণ সেখানে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন এবং ৫৩টি আসন নিয়ে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে।

সূত্র: আল জাজিরা

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream