বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও টায়ার পোড়ানোর ঘটনায় ১১ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও টায়ার পোড়ানোর ঘটনায় ১১ জন গ্রেপ্তার
মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও টায়ার পোড়ানোর ঘটনায় ১১ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেওয়া, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং সড়কে টায়ার পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ১৯ জনকে আটক করা হয়েছিল। তবে নাশকতার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তাঁদের মধ্যে আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর থানার সাবেক ছাত্রলীগ নেতা খলিল বিশ্বাস (৩৩), ছাত্রলীগ কর্মী আজিজুল হক (২৮), জাগীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু (৪৫), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সজল (২৪) এবং সিংগাইর থানার চান্দহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ (২৯)।

পুলিশ জানিয়েছে, নাশকতার ঘটনায় তাঁদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন হরিরামপুরের জেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ রিফাত (২১), শিবালয়ের আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৩৫), ধর্মবিষয়ক সম্পাদক আরশেদ আলী (৫৫), ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মণ্ডল (৪৫), পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজাল (৪৮) এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন (২৬)।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্স ও ঘিওর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

একই রাতে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালানো হয়।

পুলিশের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দেন দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে যাঁদের নাশকতায় সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদ সারওয়ার আলম বলেন, সোমবারের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে মানিকগঞ্জ সদর থানায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের ভাষ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই মানিকগঞ্জে এসব নাশকতার ঘটনা ঘটেছে।

বিষয় : আওয়ামী লীগ গ্রেপ্তার বিস্ফোরণ মানিকগঞ্জ নাশকতা ককটেল ছাত্রলীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও টায়ার পোড়ানোর ঘটনায় ১১ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream