বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দীর্ঘ যাচাই শেষে ৯৩টি বিও হিসাব খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দীর্ঘ যাচাই শেষে ৯৩টি বিও হিসাব খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির
দীর্ঘ যাচাই শেষে ৯৩টি বিও হিসাব খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির

বিএসইসি সূত্র জানায়, গত ৩ নভেম্বর কমিশনের সভায় জব্দ থাকা শতাধিক বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে এক সপ্তাহ ধরে যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় ৯৩টি হিসাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তির সিদ্ধান্ত হওয়া ৯৩টি বিও হিসাবের মধ্যে ৭৭টি শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তাঁর পরিবারের সদস্যদের নামে খোলা। এসব হিসাবের মালিকদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতব্বর, বোন কনিকা আফরোজ এবং ভাই সাজেদ মাতবর।

অন্যদিকে, বাকি ১৬টি বিও হিসাব বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, তাঁর স্ত্রী ফেরদৌসী বেগম ও পরিবারের সদস্যদের নামে খোলা।

উল্লেখ্য, শেয়ারবাজারে বিনিয়োগ ও লেনদেন পরিচালনার জন্য বিও হিসাব ব্যবহার করা হয়। বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে এসব হিসাব খুলে থাকেন।

উল্লেখ্য, শেয়ারবাজারে শেয়ার কেনাবেচার জন্য বিও হিসাব ব্যবহার করা হয়। সাধারণত ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীরা এসব হিসাব খুলে থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএমবিএর সাবেক সভাপতি ও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। শিবলী কমিশনের সময় বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে বড় অঙ্কের জরিমানাও হয়েছিল হিরুর। আর ছায়েদুর রহমানের ব্যাপারে অভিযোগ ছিল দুর্বল মানের আইপিও বাজারে তালিকাভুক্তির নানা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার।

বিএসইসি সূত্রে জানা যায়, জব্দ এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর সুবিধা বন্ধ থাকবে। অর্থাৎ বিও হিসাবগুলোতে লেনদেন করা যাবে কিন্তু কোনো অর্থ উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। এমনকি শেয়ারও অন্য কোনো বিওতে স্থানান্তর বন্ধ থাকবে। পাশাপাশি এসব বিও থেকে ব্লক মার্কেটে কোনো লেনদেন করা যাবে না। তবে এসব হিসাবধারীরা লেনদেনের সুবিধার্থে অর্থ জমা করতে পারবেন। এ ছাড়া কোনো হিসাবের বিপরীতে ঋণ সুবিধা থাকলে সময়ে সময়ে ঋণদাতা প্রতিষ্ঠান সেই ঋণ সমন্বয় করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেয়ারবাজারের আলোচিত বিভিন্ন বিনিয়োগকারী, বিএসইসির শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির শতাধিক বিও হিসাব নিজ উদ্যোগে জব্দ করে বিএসইসি। এর বাইরে সরকারি অন্যান্য তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও কয়েক শ ব্যক্তির বিও হিসাব জব্দ করা হয়; যাঁদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওই সময়কার সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরাও ছিলেন। বিএসইসির বাইরে সরকারের অন্যান্য সংস্থার নির্দেশে জব্দ করা বিও হিসাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকায় রাখা হয়নি। যেসব বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দু-এক দিনের মধ্যে নির্দেশনা দেওয়া হবে বলে বিএসইসি সূত্র জানায়। বিএসইসির লিখিত নির্দেশনা পাওয়ার পরই এসব বিও হিসাব সচল করবে শেয়ারবাজারে বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল।

জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, বিএসইসির পক্ষ থেকে যেসব বিও হিসাব জব্দ করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে ৯৩টির ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। এসব হিসাব থেকে ব্লকে কোনো লেনদেন করা যাবে না। এ ছাড়া অর্থ উত্তোলন ও স্থানান্তর এবং বিও হিসাব থেকে অন্য বিওতে শেয়ার স্থানান্তর করা যাবে না। তবে ঋণ সমন্বয় করা যাবে। বাজারের স্বার্থে সার্বিক বিষয় যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে জব্দ বিও হিসাবের লেনদেনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে এসব হিসাবে থাকা ঋণের বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিও হিসাব জব্দ থাকায় একদিকে ঋণের সুদ বাড়ছিল, অন্যদিকে সুদও আদায় করতে পারছিল না ঋণদাতা প্রতিষ্ঠান। এ অবস্থায় বাজারের বাস্তবতায় ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৯৩টি বিও হিসাবের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিএসইসি। তবে সংস্থাটি ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের উদ্যোগে ১০৫টি বিও হিসাব জব্দ করেছিল।

বিষয় : বিনিয়োগ শেয়ারবাজার হিসাব খোলা ডিএসই বিএসইসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দীর্ঘ যাচাই শেষে ৯৩টি বিও হিসাব খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream