শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়ার সামর্থ্য আছে, বাধা বাড়তি খরচ: মাসুদুজ্জামান


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়ার সামর্থ্য আছে, বাধা বাড়তি খরচ: মাসুদুজ্জামান
ছবি: সংগৃহীত

সরকারি বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মাসুদুজ্জামান বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য বাড়তি টাকা খরচ করতে হয়। বছরে লাখ লাখ, এমনকি কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে হয়। এসব অর্থ খরচ করতে না হলে সেই টাকা শ্রমিকদের বেতন বাড়াতে ব্যবহার করা যেত।

তিনি বলেন, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে ওয়ান স্টপ সার্ভিস চান। সরকারি সেবা সহজ ও হয়রানিমুক্ত হলে শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়ার সুযোগ আরও বাড়বে।

নারায়ণগঞ্জে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় এনসিপি ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, সংকটের সময় বিরোধী দলগুলোর ভূমিকা ব্যবসায়ীদের হতাশ করেছে।

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবির বিষয়ে তিনি বলেন, মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের। এ জন্য বোর্ডকে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত ছিল। কিন্তু সেই প্রক্রিয়া শুরুর আগেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

তার দাবি, সাম্প্রতিক ঘটনায় প্রায় ৬৭ থেকে ৬৮টি কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার পেছনে ষড়যন্ত্র ও ইন্ধন থাকতে পারে বলেও তাদের কাছে তথ্য রয়েছে।

মাসুদুজ্জামান আরও বলেন, শ্রমিকদের আন্দোলন বন্ধ করা ব্যবসায়ীদের উদ্দেশ্য ছিল না। বরং রাজনৈতিক দলগুলোর সমন্বিত সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা গেলে শ্রমিক, মালিক এবং শিল্প খাত—সব পক্ষই উপকৃত হতো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়ার সামর্থ্য আছে, বাধা বাড়তি খরচ: মাসুদুজ্জামান

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মাসুদুজ্জামান বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য বাড়তি টাকা খরচ করতে হয়। বছরে লাখ লাখ, এমনকি কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে হয়। এসব অর্থ খরচ করতে না হলে সেই টাকা শ্রমিকদের বেতন বাড়াতে ব্যবহার করা যেত।

তিনি বলেন, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে ওয়ান স্টপ সার্ভিস চান। সরকারি সেবা সহজ ও হয়রানিমুক্ত হলে শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়ার সুযোগ আরও বাড়বে।

নারায়ণগঞ্জে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় এনসিপি ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, সংকটের সময় বিরোধী দলগুলোর ভূমিকা ব্যবসায়ীদের হতাশ করেছে।

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবির বিষয়ে তিনি বলেন, মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের। এ জন্য বোর্ডকে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত ছিল। কিন্তু সেই প্রক্রিয়া শুরুর আগেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

তার দাবি, সাম্প্রতিক ঘটনায় প্রায় ৬৭ থেকে ৬৮টি কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার পেছনে ষড়যন্ত্র ও ইন্ধন থাকতে পারে বলেও তাদের কাছে তথ্য রয়েছে।

মাসুদুজ্জামান আরও বলেন, শ্রমিকদের আন্দোলন বন্ধ করা ব্যবসায়ীদের উদ্দেশ্য ছিল না। বরং রাজনৈতিক দলগুলোর সমন্বিত সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা গেলে শ্রমিক, মালিক এবং শিল্প খাত—সব পক্ষই উপকৃত হতো।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream