কুষ্টিয়ায় বর্ণিল আয়োজন, ফুলেল শুভেচ্ছা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং নার্সিং পেশায় দক্ষ ও মানবিক জনবল গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।.
শুক্রবার (৬ নভেম্বর) কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কুষ্টিয়া শাখার পরিচালক মো. বশির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরন কোচিং সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। এ সময় মঞ্চে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশে নার্সিং পেশার গুরুত্ব, দায়িত্ববোধ, অধ্যবসায় এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। বক্তারা বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ ও দায়িত্বশীল ক্ষেত্র। এ পেশায় সফল হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, আন্তরিকতা, ধৈর্য ও সেবার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অধ্যবসায় ও মানসম্মত প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা নার্সিং শিক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। ভবিষ্যতে দক্ষ ও মানবিক নার্স হিসেবে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা সৃষ্টি করে।
মতামত