শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পঞ্চগড়ে শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে জন্য দরকার ১০ লাখ টাকা

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)।  পেশায় একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যাথার সাথে রক্তবমি শুরু হয়। দ্রুত তাকে নেয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজে। 

সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ নষ্ট।  দ্রুত অপারেশন করে ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে ৮-১০ লাখ টাকা। আর তা করতে হবে এক মাসের মধ্যে। সময় পার হলে তাকে আর বাঁচানো যাবে না।

শহীদের বাবা নুর ইসলাম বলেন, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করতে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু ও হাসমুরগি বিক্রি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তার চিকিৎসা চলছে। ছেলের ভালভ প্রতিস্থাপনের জন্য আর্থিক সহযোগিতার চেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। 

সব ধরণের যোগাযোগ ও সহায়তা পাঠাতে মোবাইল নম্বর : ০১৮৪৫-০১৬১৪৮ (নগদ)।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে জন্য দরকার ১০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)।  পেশায় একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যাথার সাথে রক্তবমি শুরু হয়। দ্রুত তাকে নেয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজে। 

সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ নষ্ট।  দ্রুত অপারেশন করে ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে ৮-১০ লাখ টাকা। আর তা করতে হবে এক মাসের মধ্যে। সময় পার হলে তাকে আর বাঁচানো যাবে না।

শহীদের বাবা নুর ইসলাম বলেন, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করতে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু ও হাসমুরগি বিক্রি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তার চিকিৎসা চলছে। ছেলের ভালভ প্রতিস্থাপনের জন্য আর্থিক সহযোগিতার চেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। 

সব ধরণের যোগাযোগ ও সহায়তা পাঠাতে মোবাইল নম্বর : ০১৮৪৫-০১৬১৪৮ (নগদ)।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream