বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তাজউদ্দীন আহমদের জন্মভিটা দরদরিয়ার নিজ বাড়ির মাঠে এবং দুপুরে বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বঙ্গতাজ প্রিক্যাডেট একাডেমির উদ্যোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের অবদান ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সমুন্নত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তাজউদ্দীন আহমদের জন্মভিটা দরদরিয়ার নিজ বাড়ির মাঠে এবং দুপুরে বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বঙ্গতাজ প্রিক্যাডেট একাডেমির উদ্যোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের অবদান ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সমুন্নত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream