মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আদর্শ কলেজের বগুড়ার একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি বাদশা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আদর্শ কলেজের বগুড়ার একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি বাদশা

১ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে পুরান বগুড়ায় অবস্থিত আদর্শ কলেজের চারতলা নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরিচালন বাজেটের আওতায় রাজস্ব খাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে । আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) পুরান বগুড়ার আদর্শ কলেজ চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া'র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, আদর্শ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বিএনপি সরকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হচ্ছে। উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি বাড়াতে নিয়মিত তদারকি করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা, মর্যাদা, আধুনিক অবকাঠামো নির্মাণ, স্মার্ট শ্রেণিকক্ষ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


আদর্শ কলেজের বগুড়ার একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি বাদশা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

১ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে পুরান বগুড়ায় অবস্থিত আদর্শ কলেজের চারতলা নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরিচালন বাজেটের আওতায় রাজস্ব খাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে । আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) পুরান বগুড়ার আদর্শ কলেজ চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া'র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, আদর্শ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বিএনপি সরকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হচ্ছে। উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি বাড়াতে নিয়মিত তদারকি করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা, মর্যাদা, আধুনিক অবকাঠামো নির্মাণ, স্মার্ট শ্রেণিকক্ষ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream