শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সদরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সদরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সদরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও নাশকতার আশঙ্কায় তা প্রতিহত করতে ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদল নেতা সোহেল মোল্লার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিএনপির অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শোডাউনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা মো. জাওয়াদ, জেলা যুবদলের সদস্য হেদায়েত হোসেন হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা, কৃষকদলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, নজরুল কবির নীরব, তুষার মাহমুদ, সজিব বিশ্বাস, বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন থেকে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচি কিংবা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচির নেতৃত্ব দেওয়া যুবদল নেতা সোহেল মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম বা নাশকতার চেষ্টা সদরপুরে করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।’

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সদরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও নাশকতার আশঙ্কায় তা প্রতিহত করতে ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদল নেতা সোহেল মোল্লার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিএনপির অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শোডাউনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা মো. জাওয়াদ, জেলা যুবদলের সদস্য হেদায়েত হোসেন হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা, কৃষকদলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, নজরুল কবির নীরব, তুষার মাহমুদ, সজিব বিশ্বাস, বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন থেকে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচি কিংবা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচির নেতৃত্ব দেওয়া যুবদল নেতা সোহেল মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম বা নাশকতার চেষ্টা সদরপুরে করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।’

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার