রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাঁদপুরের বাবুরহাট বাজারে ভোক্তা অধিকারের অভিযান

চাঁদপুরের বাবুরহাট বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে শুটকি মাছে কৃত্রিম রং মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, পাশাপাশি বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে শুটকি মাছে রং মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা, শুটকি মাছে রং মিশিয়ে বিক্রির দায়ে আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। একই সঙ্গে নষ্ট ও পচা মাংস এবং রং মেশানো শুটকি মাছ ধ্বংস করা হয়।

অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 বাজারে খাবারের নামে ভেজাল, রং মেশানো শুটকি কিংবা পচা মাংস বিক্রির মতো ঘটনা প্রতিরোধে শুধু জরিমানা নয়, নিয়মিত তদারকি ও কঠোর নজরদারিও জরুরি। কারণ, ভোক্তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চাঁদপুরের বাবুরহাট বাজারে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream