রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইবির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো বর্ণাঢ্য আয়োজনে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইবির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো বর্ণাঢ্য আয়োজনে
ইবির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো বর্ণাঢ্য আয়োজনে

স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আনন্দ র‍্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা ওড়ানো, ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়ানোর মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন।

পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্রিয়াশীল ছাত্র ও সামাজিক সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে একত্রিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। পরবর্তীতে ছাত্রদল, ইউট্যাব ও জিয়া পরিষদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সর্বশেষ প্রশাসন ভবনের সামনে উপাচার্য ড. এ কে এম মতিউর রহমান কেক কাটেন এবং সকল শিক্ষার্থীদের মাঝে তা বন্টন করেন। এরপর বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় আবাসিক হল গুলোতে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ। এছাড়াও সকল মানুষের ডিন, বিভাগীয় সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, হলসমূহের প্রভোস্ট, শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় ‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো আধুনিক জ্ঞানের সাথে ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ জনসমষ্টি তৈরি করা। যারা দেশে এবং দেশের বাহিরে দেশ, সমাজ এবং দেশের মানুষের জন্য ভূমিকা রাখবে। ​কিন্তু দুর্ভাগ্যজনক, দীর্ঘদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভূলুণ্ঠিত করে অন্যভাবে এটিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। 

‎‎আমি দায়িত্ব গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি কথা বলে এসেছি, সেটা হলো যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জ সবাইকে নিয়ে আমরা একজোটে কাজ করবো।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ২১, ২২ ও ২৩ নভেম্বর-এই তিন দিন বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয় ক্যাম্পাস।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইবির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো বর্ণাঢ্য আয়োজনে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream