গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, প্রক্টর মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বার্তায় উপাচার্য দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিশেষ এ দিনে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর সুস্থতা ও দেশ পরিচালনার সার্বিক সাফল্যও কামনা করেন তিনি। উপাচার্য দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন, একটি জ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও ইতিবাচক ও অগ্রণী ভূমিকা রাখবে।
মিলাদ মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
মতামত