শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে সীমান্তে ২০ জনের পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে,গত দুই দিন ধরে মৌলভীবাজার জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও তুলনামূলক কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল তাদের এ চেষ্টা নস্যাৎ করে দেয়। পরে সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) থেকে প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে নারী,পুরুষ ও শিশুদের অবস্থান করতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়,রাতের অন্ধকারে কয়েকজন নারী-পুরুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন এবং ধমক দিয়ে ভারতের দিকে ফিরিয়ে দেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন,গভীর রাতে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ ঘটনায় মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে সীমান্তে ২০ জনের পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে,গত দুই দিন ধরে মৌলভীবাজার জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও তুলনামূলক কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল তাদের এ চেষ্টা নস্যাৎ করে দেয়। পরে সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) থেকে প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে নারী,পুরুষ ও শিশুদের অবস্থান করতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়,রাতের অন্ধকারে কয়েকজন নারী-পুরুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন এবং ধমক দিয়ে ভারতের দিকে ফিরিয়ে দেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন,গভীর রাতে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ ঘটনায় মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream