শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে সংবাদ প্রকাশ নিয়ে ৫০ লাখ টাকার মানহানির মামলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উজিরপুরে সংবাদ প্রকাশ নিয়ে ৫০ লাখ টাকার মানহানির মামলা
উজিরপুরে সংবাদ প্রকাশ নিয়ে ৫০ লাখ টাকার মানহানির মামলা

বরিশালের উজিরপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক সত্য সংবাদের একটি প্রতিবেদনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ। মামলায় এমদাদুল কাশেম সেন্টু নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আদালতের নথি অনুযায়ী, মামলাটি সিআর মামলা নম্বর ৬০৯/২০২৬ (উজিরপুর)। দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় প্রতিকার চেয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক সত্য সংবাদ পত্রিকায় এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রতিবেদনে বাদীকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে উজিরপুর উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ  বিরুদ্ধে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে সৈয়দ মাহমুদ আহমেদ সবুজের নামও জড়ানো হয়েছে বলে দাবি করেন বাদী।

বাদীর অভিযোগ, সংবাদ প্রকাশের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি কিংবা তাঁর বক্তব্য নেওয়া হয়নি। এমনকি প্রকাশিত অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণও উপস্থাপন করা হয়নি। এতে তাঁর রাজনৈতিক, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং আর্থিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

মামলার আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরবর্তী সময়ে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

বাদী সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ বলেন, ‘আমরা চাই সংবাদপত্রে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশিত হোক। কিন্তু কাউকে না জানিয়ে, তাঁর বক্তব্য না নিয়ে এবং অভিযোগের সত্যতা যাচাই না করে কারও বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হলে তার প্রতিকার হওয়া প্রয়োজন। সংবাদপত্রের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও প্রকৃত সাংবাদিকতার মর্যাদা ফিরিয়ে আনতেই আমি আইনের আশ্রয় নিয়েছি।’

তিনি আরও অভিযোগ করেন, আইনি নোটিশ পাঠানোর পর থেকে অভিযুক্ত ব্যক্তি তাঁর পরিচিত বিভিন্ন লোকজনের মাধ্যমে তাঁকে হুমকি দিয়ে আসছেন। মামলার বিষয়টি জানার পরও তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এসব অভিযোগেরও আইনগত প্রতিকার চান বাদী।

মামলার আসামি এমদাদুল কাশেম সেন্টুর বিরুদ্ধে বাদীপক্ষের অভিযোগ, তিনি নিজেকে কখনো সাংবাদিক, আবার কখনো রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন সাংবাদিকের সঙ্গে তাঁর বিরোধ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন বলে বাদীপক্ষের বক্তব্যে উল্লেখ রয়েছে। এ বিষয়ে অভিযুক্তের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

সাংবাদিকতার নামে ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক প্রভাব কিংবা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের অভিযোগ নতুন করে সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন সামনে এনেছে। একই সঙ্গে কারও বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে মামলাটি বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো অভিযোগকেই প্রমাণিত সত্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

উজিরপুরে সংবাদ প্রকাশ নিয়ে ৫০ লাখ টাকার মানহানির মামলা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream