শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কেন ‘আম্মাজান’ ছাড়লেন শাবানা, জানালেন কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কেন ‘আম্মাজান’ ছাড়লেন শাবানা, জানালেন কাজী হায়াৎ
কেন ‘আম্মাজান’ ছাড়লেন শাবানা, জানালেন কাজী হায়াৎ

মা ও ছেলের সম্পর্কের গল্পনির্ভর তুমুল ব্যবসাসফল সিনেমা প্রয়াত নায়ক মান্নার ‘আম্মাজান’ আজও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ও মান্না অভিনীত এই চলচ্চিত্রের গল্প এবং শিরোনাম গান কোটি দর্শকের কাছে এখনও সমান জনপ্রিয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানা গেল, ‘আম্মাজান’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন শাবানা, সেই নেপথ্য কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন চলচ্চিত্রটির বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। শাবানা না করলেও পরবর্তীতে আরেক বর্ষীয়ান অভিনেত্রী শবনম চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন এবং সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়।

 ‘আম্মাজান’ সিনেমার প্রথম পছন্দ হিসেবে শাবানাকেই ভেবেছিলেন জানিয়ে কাজী হায়াৎ বলেন, “আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। তাঁকে যখন গল্পটি শোনালাম, গল্পটি শুনে তিনি কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে বললেন— আমি সিনেমাটি করব, আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন।”

পরিচালকের ভাষ্য অনুযায়ী, পরদিন যখন শিডিউল নিতে শাবানার কাছে যান কাজী হায়াৎ, তখন অভিনেত্রী সিনেমাটি করতে অপারগতা প্রকাশ করেন। এর কারণ জানতে চাইলে শাবানা জানান, তিনি যেসব নায়কের বিপরীতে অভিনয় করেন, তাঁদের প্রায় সবাই সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। তাঁদের যুক্তি ছিল— শাবানা যদি মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেন, তবে পর্দায় আর তাঁদের নায়িকা হিসেবে দেখা যাবে না।

সিনেমাটি ছাড়ার সময় শাবানা বেশ মর্মাহত ছিলেন উল্লেখ করে কাজী হায়াৎ বলেন, “শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন— হায়াৎ ভাই, আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে। তারপরও সিনেমাটি করতে পারছি না।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কেন ‘আম্মাজান’ ছাড়লেন শাবানা, জানালেন কাজী হায়াৎ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream