শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে?’—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে?’—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই বাসা থেকে অফিস করছে?

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই তিনি এমন মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার সময় মুকসুদপুর থানা, সংসদ সদস্যদের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ ছাড়া গত এক সপ্তাহে দেশের অন্তত ২১ জেলায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি।

ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে?’—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই বাসা থেকে অফিস করছে?

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই তিনি এমন মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার সময় মুকসুদপুর থানা, সংসদ সদস্যদের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ ছাড়া গত এক সপ্তাহে দেশের অন্তত ২১ জেলায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি।

ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream