বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী
মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী

গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। তারা সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। কিন্তু ভারত থেকে ইন্ধন পেয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। দেশের গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে।

তিনি আরও বলেন, অতীতে পাঠ্যবইয়ে শুধু একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাস তুলে ধরা হয়েছে। অন্য নেতাদের ইতিহাস ছোট করে দেখানো হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আজকে যেই ফ্যাসিবাদ ফিরতে চাইছে স্বাধীনতার পরবর্তী সময় তারা ক্ষমতায় ছিল এবং সেই সময় দেশ চরম অবস্থার মধ্য দিয়ে গেছে।

তিনি বলেন, চব্বিশে অনেক রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্র আর বাধাগ্রস্থ হতে দেওয়া যাবে না।

বিষয় : বিএনপি রুহুল কবির রিজভী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। তারা সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। কিন্তু ভারত থেকে ইন্ধন পেয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। দেশের গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে।

তিনি আরও বলেন, অতীতে পাঠ্যবইয়ে শুধু একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাস তুলে ধরা হয়েছে। অন্য নেতাদের ইতিহাস ছোট করে দেখানো হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আজকে যেই ফ্যাসিবাদ ফিরতে চাইছে স্বাধীনতার পরবর্তী সময় তারা ক্ষমতায় ছিল এবং সেই সময় দেশ চরম অবস্থার মধ্য দিয়ে গেছে।

তিনি বলেন, চব্বিশে অনেক রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্র আর বাধাগ্রস্থ হতে দেওয়া যাবে না।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream