গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা ছোড়া হয়। পরে তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেন। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
মতামত