বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতি নিয়ে মন্তব্য করেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। গত বুধবার দলটি রাহুল গান্ধীকে ‘অপরিণত’, ‘ভারতবিরোধী’ ও ‘ভারতের মীরজাফর’ বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগও তুলেছে তাঁর বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেন, বিদেশ সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।

গৌরব ভাটিয়ার অভিযোগ, রাহুল গান্ধী যখনই বিদেশে যান, তখনই ভারতের গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তাঁর দাবি, ভারতের গণতন্ত্র শক্তিশালী ও স্থিতিশীল। দেশটির অর্থনীতিও ভালো অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন বলেও সমালোচনা করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী। বিজেপির এই মুখপাত্র বলেন, রাহুল গান্ধীর বক্তব্য মিথ্যা ও অপপ্রচারে ভরা। কোনো তথ্যভিত্তিক গবেষণা ছাড়াই তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

গৌরব ভাটিয়ার অভিযোগ, সংসদের অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে প্রায়ই বিদেশ সফরে যান রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের গণতন্ত্রকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সে বিষয়ে পরামর্শ নিতে রাহুল গান্ধী হয়তো তাঁর ‘প্রভু’ জর্জ সোরোসের কাছে যান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাজনীতিক ইলহান ওমরের কাছ থেকেও তিনি নির্দেশনা নিতে পছন্দ করেন বলে মন্তব্য করেন ভাটিয়া। রাহুল গান্ধীর সঙ্গে ইলহান ওমরের সাক্ষাতের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

ভাটিয়া আরও বলেন, রাহুল গান্ধীর ভারতবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাব তথ্য-প্রমাণের ভিত্তিতে দেওয়া প্রয়োজন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশিও রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তিনি বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তাঁর পাসপোর্টে নতুন একটি সিল পড়ে এবং তাঁর ভারতবিরোধী অপপ্রচারও নতুন একটি গন্তব্য খুঁজে পায়।

বিষয় : ভারত এশিয়া রাহুল গান্ধী কংগ্রেস বিজেপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream