বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চীনে ট্রাম্প-পুতিনের বৈঠক আজ, আলোচনায় থাকবে যেসব বিষয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

শুধু ট্রাম্প ও পুতিনের বৈঠকই নয়, তিন দেশের নেতার মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে আলোচনার সম্ভাবনাও রয়েছে। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান সংঘাত, আন্তর্জাতিক বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ নিয়ে বুধবার থেকেই শেনজেনে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা।

এপেক সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের পৌঁছানোর আগেই বুধবার পুতিনের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। বৈঠকে দুই নেতা চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলেন। পাশাপাশি বিশ্বে একাধিক শক্তিশালী দেশের অংশগ্রহণে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন তাঁরা।

শি চিনপিং বলেন, বিশ্বজুড়ে নানা সংকট ও পরিবর্তন চললেও চীন-রাশিয়ার সম্পর্ক আগের মতোই শক্ত রয়েছে। বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে পুতিন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি কঠিন হলেও চীন ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক সহযোগিতা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আরও ন্যায়সংগত বিশ্বব্যবস্থা গড়ে তুলতে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে বলেও জানান তিনি।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে নাশতার সময়ও দুই নেতার মধ্যে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে একাধিক শক্তির প্রভাব প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন তারা। 

পুতিনের মতে, পররাষ্ট্রনীতিতে দুই দেশের সহযোগিতা স্থিতিশীল রয়েছে। শি চিনপিংও মনে করেন, বড় শক্তি হিসেবে চীন ও রাশিয়ার আরও বেশি দায়িত্ব পালন করা উচিত। আন্তর্জাতিক সম্পর্ককে আরও গণতান্ত্রিক করতে এবং বহুমেরুভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে শেনজেনে এপেকের প্রধান নির্বাহীদের সম্মেলনে ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন পুতিন। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্থনৈতিক চাপ, শুল্ক ও নিষেধাজ্ঞার ব্যবহার নিয়ে সমালোচনা করেন তিনি। পুতিনের দাবি, অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন হাতিয়ার ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে। বিশ্ব অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জোরদারের চেষ্টা করছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নকে আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক বিশ্বব্যবস্থার উদাহরণ হিসেবে তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। তার অভিযোগ, একসময় বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী থাকা কিছু দেশ অন্য দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। শুল্ক, রপ্তানিতে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেললেও কোনো দেশের প্রবৃদ্ধি পুরোপুরি থামিয়ে দেওয়া কিংবা প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার আশা প্রকাশ করেছেন পুতিন। বুধবার ম্যানিলায় কর্মসূচি শেষ করে শেনজেনে পৌঁছান ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানান শি চিনপিং। এ সময় দুই নেতা পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। পরে ট্রাম্পের সফরসঙ্গী চীনা কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন শি এবং তাদের সঙ্গে ছবিও তোলেন।

এপেকের ৩৩তম সম্মেলনে শি চিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে শুভেচ্ছা জানান ট্রাম্প। পরে অন্য নেতাদের সঙ্গে দলীয় ছবিতেও অংশ নেন তিনি। চীন সফরের আগে ফিলিপাইনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নতুন চুক্তিকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, এটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৃষক ও জ্বালানি খাতের ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রেরও প্রশংসা করেন তিনি। অন্যদিকে বুধবার সন্ধ্যায় শেনজেনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্নি জানান, পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দুই নেতা কথা বলেছেন। এমন চুক্তির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং কানাডার ভাষা, সংস্কৃতি ও সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখা এবং নিয়মিত যোগাযোগের বিষয়েও দুই নেতা সম্মত হয়েছেন।

এদিকে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এশিয়া সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো, ইরানকে ঘিরে সংঘাত, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন তারা। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনে প্রতি মাসে ২৫ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন নেতার সম্ভাব্য আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, ইউক্রেনকে আলোচনায় না রেখেই বিশ্বের বড় শক্তিগুলো দেশটির যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা রয়েছে কিয়েভের।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়েও গুরুত্বপূর্ণ সময়ে এই বৈঠক হতে যাচ্ছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন পারমাণবিক অস্ত্র কমানোর বৃহত্তর আলোচনায় চীনকেও যুক্ত করতে চায় ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম এ যুক্তিতে এত দিন সরাসরি আলোচনায় বসতে অনাগ্রহ দেখিয়েছে বেইজিং।

সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে যুগান্তকারী গুরুত্বের বলে উল্লেখ করেছে চীন। বেইজিংয়ের মতে, এই আলোচনার লক্ষ্য বিশ্বশান্তি বজায় রাখা এবং বড় শক্তিগুলোর মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা বাড়ানো।

এ ছাড়া ইরানকে ঘিরে সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব, শুল্কনীতি, প্রযুক্তি খাতে বিধিনিষেধ এবং বিশ্বজুড়ে পণ্য সরবরাহব্যবস্থা নিয়েও তিন নেতার মধ্যে আলোচনা হতে পারে।

সূত্র: আল জাজিরা

বিষয় : চীন পুতিন ট্রাম্প একান্ত বৈঠক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চীনে ট্রাম্প-পুতিনের বৈঠক আজ, আলোচনায় থাকবে যেসব বিষয়

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream