বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পুলিশ পাহারার মধ্যেই ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা হা'ম'লা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশ পাহারার মধ্যেই ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা হা'ম'লা
পুলিশ পাহারার মধ্যেই ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা হা'ম'লা

চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাড়িটিতে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকার পরও কীভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়।

তবে আগুন বড় আকার ধারণ করার আগেই পুলিশ তা নিভিয়ে ফেলে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে আগুন দেওয়া হয়েছে।

সিএমপির কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, বাসাটিতে সার্বক্ষণিক তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নিজস্ব নিরাপত্তাকর্মী ছিলেন একজন। বাসার নিচতলায় দুটি অংশ আছে। একটি পরিত্যক্ত, অব্যবহৃত। আরেক অংশে পুলিশ ও সিকিউরিটি গার্ড বসা ছিলেন। হঠাৎ তারা দেখতে পান পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলছে। তারা গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। সেখানে একটি খালি বোতল পাওয়া গেছে। ভেতরে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ছিল। বাইরে থেকে সেই বোতলে আগুন দিয়ে বাসার নিচে ছুড়ে মারা হয়।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, নিষিদ্ধ দলের লোকজন এটা করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে’।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তারা আগুন নিভিয়ে ফেলেন। আমাদের ধারণা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্ক ছড়াতে ঘটনাটি ঘটিয়েছে।

ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না। এটি পরিত্যক্ত হিসেবে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয় : পুলিশ অগ্নিকাণ্ড ড. মুহাম্মদ ইউনূস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


পুলিশ পাহারার মধ্যেই ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা হা'ম'লা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাড়িটিতে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকার পরও কীভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়।

তবে আগুন বড় আকার ধারণ করার আগেই পুলিশ তা নিভিয়ে ফেলে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে আগুন দেওয়া হয়েছে।

সিএমপির কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, বাসাটিতে সার্বক্ষণিক তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নিজস্ব নিরাপত্তাকর্মী ছিলেন একজন। বাসার নিচতলায় দুটি অংশ আছে। একটি পরিত্যক্ত, অব্যবহৃত। আরেক অংশে পুলিশ ও সিকিউরিটি গার্ড বসা ছিলেন। হঠাৎ তারা দেখতে পান পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলছে। তারা গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। সেখানে একটি খালি বোতল পাওয়া গেছে। ভেতরে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ছিল। বাইরে থেকে সেই বোতলে আগুন দিয়ে বাসার নিচে ছুড়ে মারা হয়।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, নিষিদ্ধ দলের লোকজন এটা করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে’।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তারা আগুন নিভিয়ে ফেলেন। আমাদের ধারণা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্ক ছড়াতে ঘটনাটি ঘটিয়েছে।

ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না। এটি পরিত্যক্ত হিসেবে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream