বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুষ্টিয়া জেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। 

এ সময় দেশের গণতন্ত্র, শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া জেলা যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, কোনো মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সাংগঠনিক ও আইনসম্মত প্রতিবাদ গড়ে তোলা হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল জনগণের পাশে থেকে কাজ করে যাবে। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুষ্টিয়া জেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। 

এ সময় দেশের গণতন্ত্র, শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া জেলা যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, কোনো মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সাংগঠনিক ও আইনসম্মত প্রতিবাদ গড়ে তোলা হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল জনগণের পাশে থেকে কাজ করে যাবে। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream