বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভাঙ্গা কৃষক দলের নেতা নিহত হওয়ার ঘটনায় থমথমে অবস্থা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সহিংসতার ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতা নিহত হওয়ার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

নিহত নেতার নাম রাজু মোল্লা। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। সহিংসতার এক পর্যায়ে রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, এই নৃশংস হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, আজ বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেল চারটায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভাঙ্গা কৃষক দলের নেতা নিহত হওয়ার ঘটনায় থমথমে অবস্থা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream