বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইতিহাস-ঐতিহ্যের ৬০ বছর, বর্ণিল আয়োজনে চবির হীরকজয়ন্তী

ইতিহাস, ঐতিহ্য, গৌরব আর সাফল্যের ছয় দশকের পথচলা। নানা অর্জন ও স্মৃতিকে ধারণ করে বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য উদ্‌যাপনের এক মিলনমেলায়।

হীরকজয়ন্তী উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকালে বের হয় আনন্দ শোভাযাত্রা। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি কেন্দ্রীয় খেলার মাঠ প্রদক্ষিণ করে। পরে সেখানে আয়োজিত হয় আলোচনা সভা।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক দিলরুবা খানম ও নাসরিন ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “৬০ বছর কেবল সময়ের পরিমাপ নয়; এটি একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, সংগ্রাম, নেতৃত্ব এবং জাতি গঠনে অবদানের দীর্ঘ পথচলার প্রতিফলন।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে, যাতে এটি একটি আলোকিত সমাজ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হল নির্মাণের বিষয়টি অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে গবেষণার বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে গবেষণার পরিধি ও মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, হীরকজয়ন্তী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছয় দশকের অর্জন, গৌরব ও সাফল্যের স্মারক এই আয়োজন। এ দীর্ঘ পথচলায় বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও সমাজ গঠনে অবদান রেখে চলেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করার উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য জানান, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে একটি ‘ইন্টারন্যাশনাল র‍্যাঙ্কিং সেল’ প্রতিষ্ঠা করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে প্রস্তাবিত শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) নির্মাণ প্রকল্পটি মঙ্গলবার অনুমোদন পেয়েছে বলে জানান তিনি। ৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণকাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের এই পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের বয়স পূর্তির আনুষ্ঠানিকতা নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শিক্ষক-শিক্ষার্থীর স্মৃতি, অর্জন, সংগ্রাম ও স্বপ্ন। হীরকজয়ন্তীর আয়োজন সেই দীর্ঘ পথচলাকে নতুন করে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশাকে সামনে নিয়ে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইতিহাস-ঐতিহ্যের ৬০ বছর, বর্ণিল আয়োজনে চবির হীরকজয়ন্তী

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream