বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন হয়ে ঝালচত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়।

বিক্ষোভে তারা 'আপা আপা করিস না, তোদের আপা আইবো না', 'শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না', 'এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আসতে চাইলে শেখের বেটি, ফাঁসির দঁড়ি আছে রেডি', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলো ভর', 'আয় ছাত্রলীগ দেখে যা, রাজপথে তোর বাপেরা', 'রং হেডেড হাসিনা, বাংলাদেশে আসবে না', 'সাহস থাকলে দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়', 'শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না', 'লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে'সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন হয়ে ঝালচত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়।

বিক্ষোভে তারা 'আপা আপা করিস না, তোদের আপা আইবো না', 'শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না', 'এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আসতে চাইলে শেখের বেটি, ফাঁসির দঁড়ি আছে রেডি', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলো ভর', 'আয় ছাত্রলীগ দেখে যা, রাজপথে তোর বাপেরা', 'রং হেডেড হাসিনা, বাংলাদেশে আসবে না', 'সাহস থাকলে দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়', 'শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না', 'লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে'সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream